বিজ্ঞাপন

গুরুত্বপূর্ণ পাঁচ বিষয় নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবে ইসি

গুরুত্বপূর্ণ পাঁচ বিষয় নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবে ইসি

গুরুত্বপূর্ণ সুস্পষ্ট পাঁচটি বিষয় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-সহ বিভিন্ন আইনি সংস্কার বিষয়েও আলোচনা হবে নির্বাচন কমিশনের এই অষ্টম ‘কমিশন সভায়’।

সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি :

(ক) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;

(খ) নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;

(গ) নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;

(ঘ) মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা;

(ঙ) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ; এবং

(চ) বিবিধ

এসআর/এআইএস