• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
প্রেস সচিব শফিকুল আলম

একজন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৯ জুলাই ২০২৫, ১৯:৫০
অ+
অ-
একজন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত

ভারত যেন বিবেক ও নৈতিক স্বচ্ছতা নিয়ে কাজ করে—এমন আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “মানবতাবিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতের নেই।”

বিজ্ঞাপন

বুধবার (৯ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যার্পণের যে আইনগত অনুরোধ জানিয়ে আসছে, তা মেনে নিতে ভারত অস্বীকার করেছে। এই অবস্থান এখন আর গ্রহণযোগ্য নয়।”

শফিকুল আলম বলেন, “আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত হিসাব কিংবা রাজনৈতিক উত্তরাধিকার—কোনো কিছুই বেসামরিক নাগরিকদের পরিকল্পিত হত্যার অজুহাত হতে পারে না।”

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি জানান, সম্প্রতি বিবিসির ইনভেস্টিগেশন ইউনিট ‘বিবিসি আই’ একটি অনুসন্ধান প্রতিবেদনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে সহিংসতার সঙ্গে জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করেছে।

তিনি বলেন, “২০২৪ সালের ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনার ভূমিকার চূড়ান্ত সত্য প্রকাশ পেয়েছে। এই অনুসন্ধানে যে অডিও রেকর্ডিং ও ভিডিও ফুটেজ রয়েছে, তা বিশ্বমানের ফরেনসিক বিশেষজ্ঞদের যাচাইয়ে প্রমাণিত একটি পূর্বপরিকল্পিত, অনুমোদিত হত্যাকাণ্ড।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলেছে—এটি এক বিষয়; কিন্তু বিবিসির মতো আন্তর্জাতিক, ফরেনসিক সক্ষমতায় সমৃদ্ধ গণমাধ্যম যখন স্বাধীনভাবে তদন্ত করে প্রমাণ হাজির করে, তখন তা বিশ্বসম্প্রদায়ের কাছে উপেক্ষাযোগ্য থাকে না।”

বিজ্ঞাপন

ভারত ও যুক্তরাজ্যের প্রতি বার্তা দিয়ে শফিকুল আলম বলেন, “যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো এসব বর্বরতা উন্মোচন করেছে। ভারতসহ গোটা বিশ্বকে এখন ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে পদক্ষেপ নিতে হবে।”

শফিকুল আলম বলেন, “বাংলাদেশের মানুষ ন্যায়বিচার চায়, ভুক্তভোগীরা প্রত্যাশা করে বিচারিক সমাপ্তি। এখন দেখাতে হবে—কোনো নেতা, তিনি যতই ক্ষমতাশালী হোন না কেন, আইনের ঊর্ধ্বে নন।”

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবাংলাদেশঅন্তর্বর্তীকালীন সরকারঅপরাধশেখ হাসিনা

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

Google News
ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’