• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকা ও কিশোরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৫, ০৩:০৯
অ+
অ-
ঢাকা ও কিশোরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে ঢাকার মিরপুর ও কিশোরগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুলাই) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস।

বার্তায় জানানো হয়, অভিযানে মিরপুরের শাহ আলীবাগ এলাকায় অবস্থিত এডভান্স অ্যাটায়ার প্রতিষ্ঠানটি অনুমোদিত ২৩৫ কেজি বয়লারের পরিবর্তে ৫০০ কেজি বয়লারে গ্যাস ব্যবহার করছিল, যা পরিলক্ষিত হওয়ায় তা বিচ্ছিন্ন করা হয়।

একইভাবে টিএমএস গার্মেন্টস ১৫০ কেজি বয়লারের পরিবর্তে ৩৫০ কেজি বয়লারে গ্যাস ব্যবহার করায় সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিজ্ঞাপন

অপরদিকে একটি আবাসিক ভবনে ৩টি ডাবল চুলার বিপরীতে ২৬টি ডাবল চুলা ব্যবহার করায় সংযোগটি সংশ্লিষ্ট জোনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করে প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে।

এ ছাড়া, কিশোরগঞ্জে পরিচালিত এক অভিযানে বকেয়া বিলের জন্য তিনটি আবাসিক ভবনের তিনটি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২ জন গ্রাহকের কাছ থেকে ৮৮ হাজার ৭৪০ টাকা জরিমানা আদায় করা হয়।

ওএফএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তিতাস গ্যাসঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’