বিজ্ঞাপন

কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে রাজধানীর কামরাঙ্গীরচরে এক অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ঝাউলাহাটি এলাকায় অবৈধভাবে ব্যবহৃত একটি ভাট্টি কারখানার ৪০০ সিএফটি গ্যাস, দুটি খানাডুলি কারখানার ২৭০০ সিএফটি গ্যাস ও একটি বেকারির ৬০০ সিএফটি গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় ৫০০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ৩০ ফুট ৩/৪ ইঞ্চি হোস পাইপ, ১টি বুস্টার, ২টি এয়ার মিক্সার, এবং ৪টি পাইপ বার্নার জব্দ করা হয়।

ওএফএ/এমজে

বিজ্ঞাপন