• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৫, ১২:৩৮
অ+
অ-
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের সদস্য শামসেদ হিরুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রশিদাবাদ গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশের কাচারি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শামসেদ ওই এলাকার মো. শুক্কুর মেম্বারের ছেলে। তিনি দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, পটিয়া থানায় মামলা থাকার কারণে শামসেদ নিজের বাড়িতে থাকতেন না। পার্শ্ববর্তী একটি কাচারি ঘরে থাকতেন। শুক্রবার সকালে ভুক্তভোগীর স্ত্রী ঘুম থেকে ডাকার জন্য গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এমআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারপুলিশচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল