• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

সাতকানিয়ায় নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১৭:৫৬
অ+
অ-
সাতকানিয়ায় নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর যুবক সাইফুল ইসলামের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ব্রাহ্মণডেঙ্গা ইন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে একটি শাখা খালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘাটিয়াপাড়া সংলগ্ন সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করার সময় তিনি নিখোঁজ হন। সাইফুল উপজেলার পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তোফায়েল আহমদের ছেলে।

নিহতের ভাই জমির উদ্দিন বলেন, ‘আমার ভাই এ এলাকায় থেকে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করত। সে গত বৃহস্পতিবার সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

আরও পড়ুন

মাতৃত্বকালীন ছুটি নিয়ে শিক্ষিকাকে হয়রানি করা সেই শিক্ষা কর্মকর্তাকে বদলি
৭ শিক্ষকের তত্ত্বাবধানে ২ ছাত্রী এসএসসি পরীক্ষা দিলেও পাস করেনি কেউ
ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাসস।  

এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাগুরায় সড়ক থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার