বিজ্ঞাপন

পেন বাংলাদেশের নতুন কমিটি, নেতৃত্বে সামসাদ মোর্তুজা-জাহানারা পারভীন

অ+
অ-
পেন বাংলাদেশের নতুন কমিটি, নেতৃত্বে সামসাদ মোর্তুজা-জাহানারা পারভীন

লেখক, কবি ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন বাংলাদেশের সভাপতি নির্বাচিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মোর্তুজা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি জাহানারা পারভীন। 

বিজ্ঞাপন

আজ (শনিবার) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে পেন ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ শাখা পেন বাংলাদেশ।

বিগত কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কবি শামীম রেজা, পারভেজ হোসেন ও মুহম্মদ মুহসিন। নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক হামীম কামরুল হক ও সাংবাদিক মোহসিন হাবিব, কোষাধ্যক্ষ লাভলী তালুকদার, প্রচার সম্পাদক শরাফত হোসেন, অফিস সম্পাদক জাহিদ সোহাগ।

বিজ্ঞাপন

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিরা পারভীন, মুহাম্মদ মহিউদ্দিন, ড. সুরাইয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস ও ওয়াসীম পলাশ।

প্রধান নির্বাচন ক‌মিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি মালেকা ফেরদৌস। নির্বাচন ক‌মিশনার ছিলেন অনুবাদক ও অধ্যাপক র‌ফিক-উম-মুনীর চৌধুরী, কথাসাহি‌ত্যিক শাহনাজ নাসরীন। নির্বাচন ক‌মিশনের স‌চিব হিসেবে ছিলেন অ্যাডভোকেট ক‌বি তান‌জিম আল ইসলাম।

১৯২১ সালে প্রতিষ্ঠিত পেন ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে মতপ্রকাশের স্বাধীনতা, সাহিত্যিক বন্ধন ও মানবাধিকার রক্ষায় কাজ করে আসছে। দেশভাগের পর ১৯৪৮ সালে যাত্রা শুরু করে পাকিস্তান পেন। তখন এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে সংগঠনটির নামকরণ হয় ‘পেন বাংলাদেশ’। 

বিজ্ঞাপন

এনএফ

বিজ্ঞাপন