• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
বিতর্কিত ৩ নির্বাচন

ডিসিদের কাছে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ জুলাই ২০২৫, ১২:২১
অ+
অ-
ডিসিদের কাছে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে গত তিনটি সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেই তথ্য জোগাড় করতে নির্বাচন কমিশন সারা দেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি দিয়েছে। মূলত গত তিন নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে পিবিআই।

বিজ্ঞাপন

ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মনির হোসেনের সই করা চিঠি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার ও ডিসিদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ডিএমপির শেরেবাংলা নগর থানার, মামলা নং-১১, জি আর নং-১৫৬/২০২৫খ্রি,ধারা ১২০বি/১০৯/১৭১বি/১৭১ডি/১৭১জি/১৭১এইচ/১৭১আই/১২৪৩/৪০৬/৪২০ পেনাল কোড এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মেট্রো (উত্তর); ঢাকা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর ভোটকেন্দ্র ভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করা হয়। এসব তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো প্রয়োজন।

আরও পড়ুন

এনআইডি’র সংশোধন আবেদনে ক্যাটাগরি নিয়ে ইসির নতুন নির্দেশ
দুইবার আবেদন করা ভোটারদের নিয়ে ইসির নির্দেশনা
এনসিপির নিবন্ধন আবেদনে ঘাটতি, সংশোধনের জন্য ইসির চিঠি

বিজ্ঞাপন

সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসি, ইউএনও থাকেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে। নির্বাচন কর্মকর্তারা থাকেন সহকারী হিসেবে। এছাড়া তিন নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে পিবিআই।

এসআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ