• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ক্রেন দিয়ে উদ্ধার করা হচ্ছে উত্তরায় বিধ্বস্ত বিমানটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৫, ১৮:৫৬
অ+
অ-
ক্রেন দিয়ে উদ্ধার করা হচ্ছে উত্তরায় বিধ্বস্ত বিমানটি

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ভারী ক্ষমতাসম্পন্ন ক্রেন। 

বিজ্ঞাপন

সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর বিকেলের দিকে বিমানটির অবশিষ্ট অংশ উদ্ধারে শুরু হয় অভিযান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি কলেজ ভবনের ছাদে আঘাত হানার পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দীর্ঘ সময় অভিযান চালায়। এরপর সেনাবাহিনী, বিজিবি এবং বিমান বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন।

দুর্ঘটনায় ভবনের যে অংশে বিমানটি আঘাত হানে, সেখানে ব্যাপক ধ্বংসস্তূপের সৃষ্টি হয়। ধসেপড়া ভবনের অংশবিশেষ এবং বিমানের ভগ্নাবশেষ সরাতে দুপুরের পর ক্রেন আনা হয়। ওই সময় থেকেই সতর্কতার সঙ্গে অপসারণ কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট বাহিনী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কুল ভবনটিতে আগুন ধরে যায় এবং বহু শিক্ষার্থী ও শিক্ষাকর্মী হতাহত হন। এ ঘটনায় মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমান দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমান সম্পর্কে জানা গেল ‘চাঞ্চল্যকর’ তথ্য

বিমানের ৬ ক্রুর সবাই নিহত : মার্কিন সামরিক বাহিনী

যুদ্ধের সর্বশেষ এবং ট্রাম্পের হুংকারবিমানের ৬ ক্রুর সবাই নিহত : মার্কিন সামরিক বাহিনী

ক্ষতিগ্রস্ত মার্কিন রিফুয়েলিং জেটের ছবি প্রকাশ, যা জানা গেল

ক্ষতিগ্রস্ত মার্কিন রিফুয়েলিং জেটের ছবি প্রকাশ, যা জানা গেল