• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বৈষম্যবিরোধী নেতার চাঁদাবাজি : সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫, ১৭:১৮
অ+
অ-
বৈষম্যবিরোধী নেতার চাঁদাবাজি : সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা
ফাইল ছবি

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা রিয়াদ ও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা অনুসন্ধানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। গণমাধ্যমে তাদের সম্পদের পরিমাণ উঠে এসেছে। কেউ বাড়ি-গাড়ি করেছেন। তাদের সম্পত্তি দৃশ্যমান। এটা দুদকের এখতিয়ারভুক্ত কি না?

এমন প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, চাদাঁবাজির বিষয়টি দুদকের এখতিয়ার নয়। তবে কেউ যদি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত। এ বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সেই বিষয়ে অনুসন্ধান করতে আমাদের কোনো বাধা নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল ‌‘প্রোটেকশন মানি’ হিসেবে!
গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি : বৈষম্যবিরোধী নেতাসহ ৫ জন আটক
আদালত প্রাঙ্গণে ‘চাঁদাবাজ’ স্লোগান, মাথা নিচু বৈষম্যবিরোধী ৪ ছাত্রনেতার

গত ২৬ জুলাই রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। তারা হলেন– মো. রিয়াদ, মো. সিয়াম, মো. সাদাফ, মো. ইব্রাহীম ও মো. আমিনুল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তাদের মধ্যে রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতা।

বিজ্ঞাপন

ওসি হাফিজুর সাংবাদিকদের বলেন, ১৭ জুলাই গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির দুই নেতা রিয়াদ, অপুসহ কয়েকজন। সেদিন বাসায় ছিলেন শাম্মী আহমেদের স্বামী। তাকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ, অপুসহ অন্যরা। পরে শাম্মী আহমেদের স্বামী ১০ লাখ টাকা চাঁদাও দেন। পরে ২৬ জুলাই রাত ৮টার দিকে চাঁদার বাকি টাকা আনতে যান তারা। পুলিশ আগে থেকে এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

এদিকে, নোয়াখালীর সেনবাগে রিয়াদের সম্পত্তি নিয়ে একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। খবরে উঠে এসেছে, রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আবদুর রাজ্জাক ওরফে রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে পাকা ভবন তৈরি করা হচ্ছে। প্রায় আড়াই মাস আগে ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছে। গত সপ্তাহে দেওয়া হয়েছে ছাদ ঢালাই।

আরএম/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতি অনিয়মের অভিযোগদুর্নীতিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক