• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

হুদা কমিশনের প্রশিক্ষণে সাড়ে ৭ কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে দুদক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫, ২১:৫৭
অ+
অ-
হুদা কমিশনের প্রশিক্ষণে সাড়ে ৭ কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে দুদক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও তার কমিশনের সময়ে নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচের অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই)  দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার, সচিব ও অন্যান্যদের বিরুদ্ধে নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে নির্বাচন কমিশনের ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতিসাধনসহ অন্যান্য অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিস্তারিত অনুসন্ধান দল বলতে পারবে। এর বাইরেও অন্য কোনো অনিয়ম থাকলে অনুসন্ধান দল তা খুঁজে বের করবে। একাদশ জাতীয় সংসদে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে প্রশিক্ষণের নামে সাড়ে ৭ কোটি ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন

বৈষম্যবিরোধী নেতার চাঁদাবাজি : সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা
বরিশাল সিটির ৪ পদধারী কর্মকর্তা স্বপনের কত ক্ষমতা!
শেখ রেহানার ছেলে রাদওয়ানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা

বিজ্ঞাপন

কে এম নুরুল হুদার অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ২০২১ সালের জানুয়ারি মাসে ভুয়া বিলের মাধ্যমে অর্থ লোপাটের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ ইসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন সুপ্রিমকোর্টের ১০ আইনজীবী। 

নুরুল হুদা ছাড়া বাকি অভিযুক্তরা হলেন- কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। এছাড়াও ইসি’র বর্তমান সচিব আলমগীর হোসেন ও সাবেক সচিব হেলাল উদ্দিন আহমদকে অভিযুক্ত করা হয়েছিল।

ওই অভিযোগে বলা হয়, প্রশিক্ষণের নামে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশনের নীতিমালা ব্যতীত ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচসহ সরকারি অর্থের ক্ষতি করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রচলিত দামের ১০ গুণেরও বেশি দামে তিন হাজার ৮২৫ কোটি টাকার প্রকল্পে অর্থের অপচয়ের বিষয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ সংশ্লিষ্ট কুশীলবদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের টিম কাজ করছে বলে জানা গেছে। চলতি বছরের ২২ জুন নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরএম/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্নীতিদুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক