• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চার জেলায় টিসিবির ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৫, ১২:৫৩
অ+
অ-
চার জেলায় টিসিবির ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি

‘কোটি মানুষের পাশে’ স্লোগানকে সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ক্রয়কৃত ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার এবং সাধারণ জনগণের মধ্যে ভর্তুকিমূল্যে বিক্রির জন্য অনলাইনে টিসিবির ডিলার নিয়োগ আবেদনপত্র আহবান করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

তৃতীয় পর্যায়ে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বাগেরহাট, মাগুরা ও ময়মনসিংহ জেলার নির্ধারিত উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভার জন্য ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত অনলাইনে ডিলারশিপের আবেদন করা যাবে।

টিসিবি অফিসে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারে কিংবা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সারাদেশে যেসব ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভায় ডিলার নেই সেসব জেলা, উপজেলা ও সিটিতে পর্যায়ক্রমে অনলাইনে ডিলার নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য www.tcb.gov.bd ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

এমএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টিসিবিবাণিজ্য মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এক কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কিনবে সরকার, ব্যয় ৩০৫ কোটি টাকা

এক কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কিনবে সরকার, ব্যয় ৩০৫ কোটি টাকা

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সজাগ আছি : বাণিজ্য প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সজাগ আছি : বাণিজ্য প্রতিমন্ত্রী

ইটের নিচে পুঁতে রাখা হয়েছিল ১৪৪৪ লিটার টিসিবির তেল

ইটের নিচে পুঁতে রাখা হয়েছিল ১৪৪৪ লিটার টিসিবির তেল