• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ জুলাই ২০২৫, ২০:০৮
অ+
অ-
ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব ও কার্যক্রম অন্তর্ভুক্ত  হতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইয়ে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি কমিটি গঠন করছে সংস্থাটি।

বিজ্ঞাপন

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এ সংক্রান্ত পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার পরিকল্পনা করা হচ্ছে। এই কমিটি ছোট গল্প, নাটিকা, সংলাপ বা প্রবন্ধ আকারে প্রস্তাব দিতে পারে।

পাঠ্যসূচিতে ভোটার তালিকা প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অন্তর্ভূক্ত করার বিষয়ে ইসি সচিবালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে- ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নাগরিকের মৌলিক অধিকার ও পরিচয়ের দলিল। নাগরিকদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা প্রাপ্তিতে এনআইডি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বর্তমান প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বিষয়টি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সহায়ক হবে। এজন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়া, এবং এর ব্যবহার সংক্রান্ত বিষয়বস্তু সংযুক্ত করা প্রয়োজন।

আরও পড়ুন

জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে আইনি ভিত্তি জরুরি : তাহের
নারী প্রতিনিধিত্বে ঐক্যমত, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাব
৬২ প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো, দ্বিতীয় ধাপেও এগোচ্ছে ঐকমত্য কমিশন

বিজ্ঞাপন

এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, শিশু ও কিশোররা যাতে এখন থেকেই ভোটার তালিকা ও এনআইডি’র গুরুত্ব বুঝতে পারে তাই এই পরিকল্পনা করা হচ্ছে।

২০১৬ সালেও একবার এই উদ্যোগ নিয়েছিল তৎকালীন নির্বাচন কমিশন। সেই সময়কার এ সংক্রান্ত কমিটির সদস্য সচিব (তৎকালীন সিনিয়র সহকারী সচিব) ফরহাদ হোসেন বলেন, মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান বই-তে সে সময় অন্তর্ভুক্ত হয়েছিল ভোটার তালিকা, আচরণ বিধি প্রভৃতি। তবে উচ্চমাধ্যমিক পর্যায় এবং শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে আর অন্তর্ভুক্ত করা যায়নি।

এসআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচনমাউশি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান