• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কাজীপাড়ায় মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট ২০২৫, ২১:১৮
অ+
অ-
কাজীপাড়ায় মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ছাত্রলীগ নেতা মো. হৃদয় হাসান লাবলুকে (২৮) গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

রোববার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বিকেলে সাড়ে ৫টায় ধানমন্ডি ১৫/এ এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর এই অভিযান পরিচালিত হয়। 

গ্রেপ্তার মো. হৃদয় হাসান লাবলু সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি গত ১১ জুলাই মিরপুর কাজীপাড়া এলাকায় ছাত্রলীগের একটি মিছিলের নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তালেবুর রহমান।

এমএসি/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমপিছাত্রলীগগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ডিএমপিতে ৭ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে পদায়ন

ডিএমপিতে ৭ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে পদায়ন