• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

কোচিং বন্ধ-ক্যাম্পাস স্থানান্তরসহ ৮ দাবি মাইলস্টোনে হতাহতদের স্বজনদের

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ১৬:৫৩
অ+
অ-
কোচিং বন্ধ-ক্যাম্পাস স্থানান্তরসহ ৮ দাবি মাইলস্টোনে হতাহতদের স্বজনদের

হতাহতদের ক্ষতিপূরণ এবং কলেজ ক্যাম্পাস স্থানান্তরসহ ৮ দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত শিশুর জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং প্রতিটি আহত শিশুর সুচিকিৎসা ও এক কোটি টাকা দেওয়ার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার মানববন্ধন থেকে এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানান অভিভাবকরা। একই সঙ্গে মাইলস্টোন স্কুলসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধের দাবিও করা হয়।

আরও পড়ুন

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান
আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের মামা লিয়ন মীর বলেন, সরকারি প্রশিক্ষণের যুদ্ধবিমান আমাদের বাচ্চাদের ওপর পড়েছে। পুড়ে কয়লা হয়ে আমাদের বাচ্চাগুলো মারা গেছে।

বিজ্ঞাপন

এ সময় ওই স্কুলের একজন শিক্ষককে অপসারণে ৭২ ঘণ্টার সময়ও বেঁধে দেন অভিভাবকরা।

গত ২১ জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ অনেকে। সূত্র- বিবিসি বাংলা

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিদুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

যশোরে বাস-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত, একজন আশঙ্কাজনক

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

নতুন বউ নিয়ে ঘরে ফেরা হল না সাব্বিরের

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ভবনে আগুন, দগ্ধ ৩

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে ভবনে আগুন, দগ্ধ ৩