• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম
মামলায় ফাঁসানোর অভিযোগ 

নালিশি মামলার পর দুই ডিবি কর্মকর্তাকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৫, ০২:৪২
অ+
অ-
নালিশি মামলার পর দুই ডিবি কর্মকর্তাকে বরখাস্ত

চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি নালিশি মামলার বিবাদী গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- মহানগর ডিবি বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আজাদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ আগস্ট) তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানান ডিবি বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) আবু বক্কর সিদ্দিক। 

তিনি বলেন, যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন

মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ: দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নালিশি মামলা
ভিজিএফের চাল আত্মসাৎ: খাগড়াছড়ির সাবেক চেয়ারম্যান কারাগারে
নির্বাচন ঘিরে চট্টগ্রামে সহিংসতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান 

বিজ্ঞাপন

এর আগে, সোমবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে দুই ডিবি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন নগরের ডবলমুরিং এলাকার বাসিন্দা সাবিনা আক্তারের করা। আদালত এটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগে উল্লেখ করা হয়, ২২ জুলাই তার ভাই জাকির হোসেনকে আটক করে দুই পুলিশ সদস্য৷ পরবর্তীতে তাকে নগরের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদী দেখা করতে গেলে পুলিশ দুই লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা ৪০০ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে ভুক্তভোগীকে মাদক মামলা দেন। 

এমআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশগোয়েন্দা শাখা ডিবিচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল