• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৫, ০৭:১২
অ+
অ-
চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় গভীর রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এতে মোট ৫৮ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বন্দর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে মিছিল হয়েছে। তার নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অংশ নেন। আমরা যাদের গ্রেপ্তার করেছি তাদের বেশিরভাগই আওয়ামী লীগের সদস্য। অন্য আসামিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর টিম মাঠে আছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

গভীর রাতে আ. লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আটক ১৮
নালিশি মামলার পর দুই ডিবি কর্মকর্তাকে বরখাস্ত
যার জন্য অর্জন নস্যাৎ হয় তাকে দলের সদস্য করবেন না : আবু সুফিয়ান

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে আওয়ামী লীগের মিছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দলটির নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে এসআই আবু সাঈদ রানা মাথা ও হাতে গুরুতর জখম হন।

তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

আরএমএন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরহামলাপুলিশআওয়ামী লীগমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার