• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন হবে না: প্রধান নির্বাচন কমিশনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঢাবি
১৪ আগস্ট ২০২৫, ১৮:৫৯
অ+
অ-
ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন হবে না: প্রধান নির্বাচন কমিশনার

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি উঠলেও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন করা হবে না। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আবাসিক, অনাবাসিক সবার কথা চিন্তা করেই আমরা এসব কেন্দ্র নির্ধারণ করেছি। কার্জন হল মাত্র একটা হল। সেখানে কোনোভাবেই চারটা হলের ভোট নেওয়া সম্ভব না।

আরও পড়ুন

ডাকসু নির্বাচন : তৃতীয় দিনে মনোনয়ন নিলেন ২২ প্রার্থী

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস থাকবে। আমরা তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসব। আমরা অনেক বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছি। আবাসিক-অনাবাসিক সবার সমান সুযোগকে প্রাধান্য দিয়েছি।

এদিকে এখন পর্যন্ত ডাকসু মনোনয়নপত্র সংগ্ৰহ করেছেন মোট ৪২ জন। যার মধ্যে ভিপি পদে দশজন, জিএস পদে একজন, এজিএস পদে দুই জন, সম্পাদক পদে আঠারো জন এবং সদস্য পদে এগারো জন।

এসএআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র