• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

কামরাঙ্গীরচরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২০ আগস্ট ২০২৫, ১৩:৫৯
অ+
অ-
কামরাঙ্গীরচরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাট এলাকার একটি ডাস্টবিনের পাশ থেকে মো. সাব্বির (২০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২০ আগস্ট) লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত সাব্বির একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।

আরও পড়ুন

৩৫টি মন্ত্রণালয়ের ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষরে যে প্রতিশ্রুতি ব্যক্ত
সুযোগ হেলায় হারাচ্ছে বাংলাদেশ
জুলাই মাসে সড়কে ঝরল ৩৮০ প্রাণ : বিআরটিএ

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক খান। তিনি জানান, খবর পেয়ে ডাস্টবিনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। 

এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাব্বিরকে হত্যা করা হয়েছে। তবে অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কিনা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারমৃত্যুরাজধানীর খবরডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ

মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ