• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে টিসিবির ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২৫, ১৯:০০
অ+
অ-
চট্টগ্রামে টিসিবির ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম নগরের রাজা পুকুর লাইন এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি ট্রাকচাপায় রঞ্জিত কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত কর্মকার পেশায় স্বর্ণকার ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ন্যায্যমূল্যের পণ্য সংগ্রহ করতে শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ট্রাক পৌঁছানোর পর হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় অপেক্ষাকৃত উঁচু স্থানে পার্কিং করার পর ট্রাকটি পেছনের দিকে সরে আসতে থাকে। তখনই রঞ্জিত কর্মকার চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, টিসিবির পণ্য নেওয়ার হুড়োহুড়ির মধ্যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরএমএন/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্ঘটনাসড়ক দুর্ঘটনামৃত্যুচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর