• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

সিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহার দাবি সাংবাদিক নেতাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২৫, ০৭:৩৮
অ+
অ-
সিএমপি কমিশনারের বক্তব্য প্রত্যাহার দাবি সাংবাদিক নেতাদের

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, আমরা কোনো পুলিশ কর্তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াইনি। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও দাঁড়াইনি। দাঁড়িয়েছি আমাদের সহকর্মীর প্রতি একজন পুলিশ কর্মকর্তার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। প্রেসক্লাব যারা দখল করে নিজেদের হর্তাকর্তা ভাবছেন, তাদের কাছে প্রশ্ন করতে চাই এ পরিস্থিতিতে আপনারা আজকে নীরব কেন। যখনই আমাদের অধিকারের প্রশ্ন এসেছে জোটবদ্ধভাবে কাজ করেছি। অবিলম্বে পুলিশ কমিশনারের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের উদ্যোগ না দিলে চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে কর্মসূচি পালন করবে। 

বিজ্ঞাপন

সাংবাদিক ও সাংবাদিকতার বিরুদ্ধে সিএমপি কমিশনারের সাম্প্রতিক হুমকি, বেআইনি ও অশিষ্টতাপূর্ণ আচরণের প্রতিবাদে সিইউজের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর এস এস খালেদ রোডে এ মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র
চট্টগ্রামে টিসিবির ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু
হোয়াটসঅ্যাপে ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর ব্যবসায়ীর বাড়িতে গুলি

বিজ্ঞাপন

সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম। তিনি বলেন, সাংবাদিকরা নিশ্চুপ থাকলে সমাজ অন্ধকার হয়ে যাবে। প্রকৃত সাংবাদিকদের কোনো বন্ধু নেই। সাংবাদিকদের প্রকৃত বন্ধু হচ্ছে জনগণ।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা বলেন, সাংবাদিকরা জেগে উঠেছেন। সাংবাদিকরা প্রতিবাদ করতে রাজপথে এসেছেন। আজকের এ প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছে। 

সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, সিএমপি কমিশনারের প্রতিবাদলিপিকে আমি প্রতিবাদলিপি বলছি না। আমি এটাকে হুমকি হিসেবে বিবেচনা করি। সিএমপি কমিশনার এ ধরনের ভাষায় কথা বলতে পারেন না। আমরা আপনার কাছ থেকে সাংবাদিকতা শিখতে রাজি নই। আমরা আপনার প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি সম্পর্কে মানুষকে অবহিত করতে সাংবাদিকতা করি। অবিলম্বে পুলিশ কমিশনারকে তার অশিষ্ট বেআইনি বক্তব্য প্রত্যাহার করতে হবে।

বিজ্ঞাপন

সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ বলেন, সাংবাদিকদের একটি অংশের নির্লজ্জতার কারণে আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এ সুযোগে পুলিশও সাংবাদিকদের উপর চড়াও হওয়ার সুযোগ নিচ্ছে। 

সংগঠনটির সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল বলেন, সাংবাদিকরা রাজপথে নেমেছেন তাদের নিরাপত্তার জন্য। সাংবাদিকতার স্বাধীনতার জন্য। কিন্তু সাংবাদিকতার নিরাপত্তা ও স্বাধীনতা আজ পর্যন্ত নিশ্চিত হয়নি। 

সমাবেশের আরো বক্তব্য রাখেন- সিইউজের সহসভাপতি সাইদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের সদস্য সচিব একে এম আজাদ, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, আজহার মাহমুদ, চ্যানেল ২৪ এর জ্যেষ্ঠ প্রতিবেদক এমদাদুল হক, দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, চট্টগ্রাম মাল্টিমিয়ায় জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবির আহমেদ প্রমুখ। 

মানববন্ধনে সিইউজের সহ-সভাপতি স ম ইব্রাহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি খোরশেদুল আলম, ডেইলি স্টারের ব্যুরো চিফ শিমুল নজরুল, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুনা আনসারি, চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্কের আহ্বায়ক জিয়াদ আহমেদ, সিইউজের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

এমআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সিএমপিচট্টগ্রামের খবরসাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের ১ কোটি ৬৩ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীপাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি