• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৫, ১৪:১১
অ+
অ-
সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জসীম উদ্দিন খান জানান, টুটুকে সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে বাড্ডা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি দল। ধানমন্ডি থানায় করা একটি মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ তদন্ত করছে।

আরও পড়ুন

আল আকাবা সমিতির পরিচালকদের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিংয়ের মামলা
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট
আহমেদীয়া সমবায়ের ৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি

বিজ্ঞাপন

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু ছাত্র-জনতার ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন এবং আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেন। তদন্তে আরও প্রমাণ মিলেছে যে, নিহত ছাত্র আব্দুল্লা সিদ্দিক হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আন্দোলনকারী আব্দুল্লা সিদ্দিক নিহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, আওয়ামীপন্থি সন্ত্রাসীরা তার মরদেহ গুমের চেষ্টা চালায়।

এ ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা হয়।

বিজ্ঞাপন

এর আগে এ মামলায় সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দারকে ১৫ মে ও মো. খোরশেদ আলমকে ১৭ জুন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

সিআইডি আরও জানায়, টুটুকে আজ আদালতে সোপর্দ করা হবে এবং তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। মামলার রহস্য উদঘাটন, অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারসিআইডিশেখ ফজলে নূর তাপসঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২