• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাহরাইনের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৫, ২১:৫১
অ+
অ-
বাহরাইনের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শাইখ খালেদ ইউসূফ আল-জালাহমার সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়োর।

বিজ্ঞাপন

বুধবার (২৭ আগস্ট) বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আন্ডার সেক্রেটারি দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণসহ আইআইএসএস মানামা সংলাপ ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য ফরেন অফিস কনসালটেশন ২০২৫-এ বাংলাদেশে সফরের বিষয়সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আন্ডার সেক্রেটারি দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বিশেষভাবে গণশুনানি ও মোবাইল কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠান আয়োজনের জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন এবং রাষ্ট্রদূতের কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। 

বিজ্ঞাপন

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়বাহরাইন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী