• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল’ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৮
অ+
অ-
বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল’ শুরু

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়া চলবে সাত দিন।  

বিজ্ঞাপন

রোববার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

এ উপলক্ষ্যে শনিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার উদ্বোধন ঘোষণা করেন ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহড়ায় অংশ নেওয়া সদস্যরা মেডিভ্যাক (উদ্ধার অভিযান), বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি-উইং হোইস্ট অপারেশন, সামুদ্রিক ও বন্যা মোকাবিলা কার্যক্রম, কমব্যাট রাবার রেইডিং ক্রাফট (সিআরআরসি), জঙ্গল সারভাইভাল, দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধ (এইচএ/ডিআর)–সংক্রান্ত বিভিন্ন অনুশীলন করবেন।

বিজ্ঞাপন

এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ও একটি এমআই-১৭ হেলিকপ্টার অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স অংশ নিচ্ছে দুটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন ও যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য অংশ নিচ্ছেন। এছাড়া বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যরাও মহড়ায় যোগ দিয়েছেন।

আইএসপিআর জানায়, এই মহড়া দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, আন্তঃকার্যক্ষমতা ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্থানীয় জনগণকে সেবা দেওয়া হবে, যা পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াবে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএসি/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইএসপিআরবিমানবাহিনীযুক্তরাষ্ট্রবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে বিমান বাহিনীর জনসচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে বিমান বাহিনীর জনসচেতনতামূলক কর্মসূচি

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

মিরপুরে অগ্নিকাণ্ডে বিমানবাহিনীর সদস্য অনন্যার মৃত্যু, এলাকায় শোকের মাতম

মিরপুরে অগ্নিকাণ্ডে বিমানবাহিনীর সদস্য অনন্যার মৃত্যু, এলাকায় শোকের মাতম