• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্পে চুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮
অ+
অ-
পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্পে চুক্তি

পদ্মা সেতুর সার্ভিস এরিয়াগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিকল) পদ্মা সেতুর সার্ভিস এরিয়ার ছাদে সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনা নিয়ে সমীক্ষা পরিচালনা করে। সমীক্ষায় দেখা যায়, সার্ভিস এরিয়া-১ এ ১ হাজার ৯৬৬ কিলোওয়াট পিক (কেডব্লিউপি), সার্ভিস এরিয়া-২ এ ২ হাজার ৯৪৮ কেডব্লিউপি এবং সার্ভিস এরিয়া-৩ এ ১ হাজার ১১৯ কেডব্লিউপি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। সবমিলিয়ে মোট ৬ হাজার ০৩৩ কেডব্লিউপি বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

আরও জানায়, ২৩ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৬৭ টাকা ৫০ পয়সা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে। আগামী ছয় মাসের মধ্যে, অর্থাৎ ২০২৬ সালের ১৪ মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগ এবং সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএইচএন/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পদ্মা সেতুসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়বিদ্যুৎঢাকা সিটিবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সড়ক ও সেতুমন্ত্রীর

৩ দিন ট্রাক চলাচল বন্ধের নির্দেশঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সড়ক ও সেতুমন্ত্রীর