• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

ওয়াসা ভবনে ধূমপান নিষিদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১
অ+
অ-
ওয়াসা ভবনে ধূমপান নিষিদ্ধ ঘোষণা

ঢাকা ওয়াসা ভবনকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ সেপ্টেম্বর) ওয়াসার বুড়িগঙ্গা হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল ইসলাম।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় আমিরুল ইসলাম বলেন, ধূমপানের ক্ষতি শুধু ধূমপায়ীর নয়, অধূমপায়ীর জন্যও সমান ঝুঁকিপূর্ণ। ওয়াসা ভবনে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসেন। ভবনকে ধূমপানমুক্ত করার মাধ্যমে কর্মীদের পাশাপাশি সেবাগ্রহীতারাও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা পাবেন।

আরও পড়ুন

সফটওয়্যারের মাধ্যমে বিলিং রিপোর্ট পাঠানোর নির্দেশ ঢাকা ওয়াসার
প্রকল্পগুলোর অগ্রগতি জানতে চায় ঢাকা ওয়াসা
ঢাকা ওয়াসার এমডির দায়িত্বেও দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া

সভা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের প্রস্তাবিত ছয়টি সংশোধনীর গুরুত্ব তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে রয়েছে– সব পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা; বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শন নিষিদ্ধ করা; তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা; ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা করা; খুচরা ও খোলা তামাকপণ্য বিক্রি বন্ধ করা এ সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ করা।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারী। আরও উপস্থিত ছিলেন– উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মুস্তাফিজুর রহমান এবং সচিব মো. মশিউর রহমান খান, ডব়্প উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান, ডব়্পের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জেবা আফরোজা প্রমুখ।

অংশগ্রহণকারীরা তামাকের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন করার আহ্বান জানান। সভা শেষে ঢাকা ওয়াসা ভবনের গুরুত্বপূর্ণ স্থানে ধূমপানবিরোধী বার্তামূলক সাইনবোর্ড ও স্টিকার স্থাপন করা হয়।

বিজ্ঞাপন

সভাটি আয়োজন করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র-ডব়্প এবং ঢাকা ওয়াসা।

এমএইচএন/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধূমপানওয়াসাবিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তামাক প্যাকেটে সতর্কচিত্র বদল জরুরি, বললেন গবেষকরা

তামাক প্যাকেটে সতর্কচিত্র বদল জরুরি, বললেন গবেষকরা

ওয়াসার শীর্ষ পদে পরিবর্তন : নতুন এমডি হলেন আমিনুল ইসলাম

ওয়াসার শীর্ষ পদে পরিবর্তন : নতুন এমডি হলেন আমিনুল ইসলাম

ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম বেপারী ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম বেপারী ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে ড. মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে ড. মনিরুজ্জামান