• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কদমতলীতে ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১
অ+
অ-
কদমতলীতে ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

রাজধানীর কদমতলীর দক্ষিণ ধনিয়া এলাকায় আনোয়ারুল আজিম তানভীর (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানভীর কুমিল্লার দেবিদ্বার থানার এলহাবাদ গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। বর্তমানে তিনি কদমতলীর দক্ষিণ ধনিয়া শিয়া মসজিদ গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন।

তার বড় বোন নাজনিন জানান, প্রায় দুই বছর আগে তানভীর সৌদি আরব থেকে দেশে ফেরেন। দেশে এসে কোনো কাজ করতেন না। সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তানভীরের চার বছরের মেয়ে ও দুই বছরের ছেলে রয়েছে। স্ত্রীকে প্রায়ই মারধর করতেন তিনি। কী কারণে গলায় ফাঁস দিলেন, তা পরিবারের কারও জানা নেই।

তানভীরের শ্যালক শাহিন বলেন, খবর পেয়ে বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় ভেঙে ফেলি। তখন দেখি, ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এসএএ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধারআত্মহত্যাঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার