• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ইসলামে নারীর অধিকার নিয়ে বাংলাদেশ-তুরস্ক যৌথ বৈশ্বিক সম্মেলন করবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮
অ+
অ-
ইসলামে নারীর অধিকার নিয়ে বাংলাদেশ-তুরস্ক যৌথ বৈশ্বিক সম্মেলন করবে

বাংলাদেশ ও তুরস্ক যৌথভাবে আগামী বছরের শুরুর দিকে ইসলামে নারীর অধিকার বিষয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এ সম্মেলনে শীর্ষস্থানীয় মুসলিম আলেম ও গবেষকরা অংশ নেবেন এবং যেসব দেশ নারীর অধিকার ও অগ্রগতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হবে।

সোমবার নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ এবং তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই : ড. ইউনূস
হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

বৈঠকে বাংলাদেশ ও তুরস্ক সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত বিনিময় জোরদার করার পাশাপাশি সেবামূলক অর্থনীতি ও সামাজিক সেবাখাতে সহযোগিতার মান আরও উন্নত করতে সম্মত হয়।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, তুরস্ক স্থানীয়, তুর্কি ও আন্তর্জাতিক বাজারের জন্য পেশাদার নারী পরিচর্যাকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি দেবে।

বিজ্ঞাপন

দুই দেশই নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে। বৈঠকে উভয়ে মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সাফল্য ভাগ করে নেওয়ার ব্যাপারে একমত হন।

এমএসআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তুরস্কবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন