• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পোল্যান্ডের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬
অ+
অ-
পোল্যান্ডের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি দূতের বৈঠক

পোল্যান্ডের স্বরাষ্ট্র ও প্রশাসন মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম। তারা সাইবার অপরাধ প্রতিরোধ, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভিবাসন ও কনস্যুলার সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) ওয়ারশে পোল্যান্ডের স্বরাষ্ট্র ও প্রশাসন মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

ইসলামে নারীর অধিকার নিয়ে বাংলাদেশ-তুরস্ক যৌথ বৈশ্বিক সম্মেলন করবে
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ওয়ারশের বাংলাদেশ দূতাবাস জানায়, আলোচনায় সাইবার অপরাধ প্রতিরোধ, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভিবাসন ও কনস্যুলার বিষয়ে সহযোগিতা জোরদার করার উপর আলোচনা হয়। বৈঠকে দক্ষতা ও জ্ঞান ভাগাভাগি বৃদ্ধির জন্য বাংলাদেশ পুলিশ এবং পোলিশ জাতীয় পুলিশের মধ্যে যৌথ কর্মসূচি এবং বিনিময় উদ্যোগের সুযোগ অনুসন্ধান করা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার এবং নিকট ভবিষ্যতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বিজ্ঞাপন

বৈঠকে পুলিশ আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর উপপরিচালক কর্নেল ইরমিনা গওয়েম্বিয়েভস্কা এবং অভিবাসন ও আন্তর্জাতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক মাগদা রিশটার উপস্থিত ছিলেন।

এনআই/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাষ্ট্রদূতবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’