• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগসহ অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৩
অ+
অ-
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগসহ অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত রাজধানীর পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০), ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী আবু সাইদ (৪২), জাতীয় শ্রমিকলীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ (৪৭), রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম (৪৮), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০), ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন মৃধা (৩৭) ও রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য সাগর হাসান (৩২)।

আরও পড়ুন

মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত
পাকিস্তানে সশস্ত্র সংগঠনে কীভাবে জড়াচ্ছে বাংলাদেশি তরুণরা?

বিজ্ঞাপন

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত রাজধানীর পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেইউ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গোয়েন্দা শাখা ডিবিআওয়ামী লীগগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ