• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১ অক্টোবর ২০২৫, ১১:০২
অ+
অ-
ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বুধবার (০১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা

বিজ্ঞাপন

এদিকে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া সতর্কবার্তায়।

বিজ্ঞাপন

এসআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আগামীকালের আবহাওয়াআবহাওয়ার খবরঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে

কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

ছয় অঞ্চলে ঝড়ের আভাস

ছয় অঞ্চলে ঝড়ের আভাস

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬ থেকে ২০ মার্চসারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা