বিজ্ঞাপন

ফিলিপাইনের ভিসা সম্পন্ন হতে কত‌দিন সময় লাগে জানালো দূতাবাস

ফিলিপাইনের ভিসা সম্পন্ন হতে কত‌দিন সময় লাগে জানালো দূতাবাস

ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হ‌তে ২০-৩০ কার্যদিবস সময় লাগে বলে জানিয়েছে ঢাকার ফিলিপাইন দূতাবাস।সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস।

দূতাবাস জানায়, ফিলিপাইনের ভিসা প্রক্রিয়া একদিনে সম্পন্ন হয় না। ভিসা প্রক্রিয়ার জন্য সাপ্তাহিক ও অন্যান্য ছুটি বাদে ২০-৩০ কার্যদিবস সময় লাগে বলে জানিয়েছে ঢাকার ফিলিপাইন দূতাবাস।

দূতাবাস আরও জানায়, ভিসা না পেলে কোনো ফি লাগবে না, এমন একটি গুজব প্রচলিত রয়েছে, যা সত্য নয়। প্রত্যেকটি আবেদন সতর্কভাবে মূল্যায়ন করা হয় এবং প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত ফি প্রযোজ্য।

আবেদনকারীদের সঠিক, সত্য এবং বৈধ কাগজপত্র জমা দি‌তে অনুরোধ ক‌রে‌ছে ফিলিপাইন দূতাবাস।

এনআই/এমএন

বিজ্ঞাপন