• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধন দাবি

সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫, ১১:২৩
অ+
অ-
সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অধ্যাদেশ সংশোধন এবং গতকাল (সোমবার) ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় নিন্দা জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও অফিসগামী মানুষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন। তারা সেখানে ব্যানার-প্ল্যাকার্ড হাতে অধ্যাদেশ সংশোধনের দাবিতে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অভিযোগ, নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের বর্তমান ধারায় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শাখা বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শত বছরের ঐতিহ্য নষ্ট হবে বলে মনে করেন তারা।

আরও পড়ুন

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রত্যাহারের দাবি
বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের উদ্বেগ

বিজ্ঞাপন

এর আগে সোমবার ঢাকা কলেজে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে কমনরুমে আটকে রাখেন। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনেন।

এসময় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও স্নাতকের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়ান।

আরএইচটি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা কলেজঢাকা সিটিরাজধানীর খবরঅবরোধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি

সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্দিষ্ট পরিমাণে

জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্দিষ্ট পরিমাণে

ঢাকার আবহাওয়া শুষ্ক, দুপুর পর্যন্ত থাকবে রোদ-গরমের দাপট

ঢাকার আবহাওয়া শুষ্ক, দুপুর পর্যন্ত থাকবে রোদ-গরমের দাপট