• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

রূপনগরের কেমিক্যাল গোডাউন থেকে এখনো উঠছে ধোঁয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৮
অ+
অ-
রূপনগরের কেমিক্যাল গোডাউন থেকে এখনো উঠছে ধোঁয়া

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন বুধবার বিকেলে নিয়ন্ত্রণে আসে। তবে ৪৮ ঘণ্টা পার হলেও এখনো আগুনটি সম্পূর্ণ নির্বাপণ করা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো গোডাউন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ এই আগুনে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, বুধবার বিকেল চারটা বিশ মিনিটে প্রায় ২৮ ঘণ্টা পর কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা যায়নি। এখনো ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। আমাদের চারটি ইউনিট কাজ করছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করার জন্য। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে আগুন সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত বা দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

এমএসি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট