• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. ঢাকা
সোহরাওয়ার্দী হাসপাতাল

চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ, সকাল থেকে কর্মবিরতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
অ+
অ-
চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ, সকাল থেকে কর্মবিরতি

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের বিরুদ্ধে এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্মবিরতি পালন করছেন নার্সরা। এতে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা পাচ্ছেন না।

বিজ্ঞাপন

আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে নার্সরা সব ধরনের সেবা বন্ধ রেখেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নার্সদের কর্মবিরতি চলছে বলে জানা গেছে।

নার্সরা জানিয়েছেন, বুধবার বিকেলের শিফটে কামরুল হাসান নামে এক নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় সৈকত তাওহিদ নামে এক চিকিৎসকের। এ সময় সৈকত তাওহিদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুলকে মারধর করেন। মারধরে আহত কামরুল হাসানকে হাসপাতালেই ভর্তি করা হয়। জানা গেছে, চিকিৎসক সৈকত তাওহিদ এই মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

কর্মবিরতি চলাকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে নার্সরা ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিয়েছেন। সিনিয়র স্টাফ নার্স নাজমা আকতার বলেন, ‘আমাদের সহকর্মীকে যে নির্যাতন করা হয়েছে, তার বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তি হওয়া দরকার।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা প্রতিদিন মানুষের জীবন বাঁচাতে কাজ করি। অথচ আমাদের সহকর্মীর সঙ্গে এমন আচরণ করা একেবারেই অপ্রত্যাশিত। আমরা চাই প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক।’

আরও পড়ুন

চট্টগ্রাম ছাড়া কোথাও বৃষ্টির শঙ্কা নেই
জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশীদার হবো না
বাংলাদেশ-নেদারল্যান্ডস পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক, গুরুত্ব পাবে কী?

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী আরেক নার্স বলেন, ‘এ ধরনের আক্রমণ আমাদের সবার জন্য হুমকি। নার্সদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আমরা সেবা দিতে পারব না। এ ঘটনা আমাদের মধ্যে ভয়-ভীতি তৈরি করছে। যদি প্রশাসন সতর্ক না হয়, তাহলে রোগীদের সেবার মানও প্রভাবিত হবে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে মন্তব্য জানতে হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। 

টিআই/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকার খবরবিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪