• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিভাগীয় অফিস গুটিয়ে নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৩
অ+
অ-
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিভাগীয় অফিস গুটিয়ে নিচ্ছে সরকার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিভাগীয় অফিস গুটিয়ে নেওয়ার আদেশ দিয়েছে সরকার। অফিসগুলোকে সমস্ত দায়-দেনা, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বিল, অফিস ভাড়া পরিশোধের জন্যও বলা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. মুখলেছুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ হয়।

এতে বলা হয়, বিডার সব বিভাগীয় কার্যালয় ৩০ অক্টোবরের মধ্যে মালামালের একটি বিস্তারিত বিবরণমূলক তালিকা (ইনভেন্টরি) তৈরি করবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ কার্যালয়ের মালামালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ১ নভেম্বর থেকে বিডার সব বিভাগীয় কার্যালয়ের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সেবা প্রধান কার্যালয় থেকে দেওয়া হবে। ৩০ নভেম্বরের মধ্যে কার্যালয়ের সব নথি সুবিন্যস্ত তালিকাসহ প্রধান কার্যালয়ে পাঠাবে। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রযোজ্যতা অনুযায়ী নিজ নিজ কার্যালয়ের সমস্ত দায়-দেনা, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বিল, অফিস ভাড়া পরিশোধের বিষয়টি নিশ্চিত করবে।

একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর বিডার বিভাগীয় কার্যালয়গুলো বিলুপ্ত হবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

আরএমএন/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অর্থনীতিসরকারচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

কৃষি পর্যটনে সম্ভাবনার স্বপ্ন

কৃষি পর্যটনে সম্ভাবনার স্বপ্ন

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

টানা ৭ দিনের ছুটিঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী

মন্ত্রীর পর আকস্মিক বিমানবন্দর পরিদর্শনে গেলেন বিমান প্রতিমন্ত্রী