• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
প্রেস সচিব

জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত সরকার, শুরু হতে কয়েক মিনিট দেরি হতে পারে

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ১৫:৩৮
অ+
অ-
জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত সরকার, শুরু হতে কয়েক মিনিট দেরি হতে পারে
ফাইল ছবি

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকার প্রস্তুত উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট দেরি হতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে শফিকুল আলম লিখেছেন, ‘ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক চলছে এবং কিছু অতিথি ইতোমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় রইলাম।’

আরও পড়ুন

লাঠিচার্জের পর সংসদ ভবন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ
জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করা হয়েছে : আলী রীয়াজ
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র 

বিজ্ঞাপন

বহুল প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে আজ। বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ সনদ স্বাক্ষরিত হওয়ার কথা।

তবে এ অনুষ্ঠান ঘিরে সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহতদের বীর হিসেবে স্বীকৃতি প্রদানসহ ৩ দফা দাবিতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। 

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে জানিয়ে তাদের সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাদের অবস্থান চালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বিজ্ঞাপন

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জুলাই গণঅভ্যুত্থানঅন্তর্বর্তীকালীন সরকারবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

চোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিচোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী

সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত চাইলেন ডিফেন্স আইনজীবী