• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গণপূর্তে টেন্ডার প্রক্রিয়ায় প্রাক্কলন ফাঁস, দুদক অভিযানে সত্যতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৫, ০২:১৫
অ+
অ-
গণপূর্তে টেন্ডার প্রক্রিয়ায় প্রাক্কলন ফাঁস, দুদক অভিযানে সত্যতা

ভিন্ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও প্রাক্কলন ফাঁস করার অভিযোগের পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালনা করা এনফোর্সমেন্ট অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। সংস্থাটির উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে বিভিন্ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম ও প্রাক্কলন ফাঁস করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম গণপূর্ত অধিদপ্তরে উপস্থিত হয়ে তথ্যগুলো প্রাথমিকভাবে যাচাই করে।

আরও পড়ুন

সাব-রেজিস্ট্রার নুরুলের ১১ কোটি টাকার সম্পদ, লেনদেন ৩২ কোটি
অঢেল সম্পদের মালিক আ. লীগের নেতা ও সাবেক মেয়র, দুদকের মামলা
ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অভিযান 

বিজ্ঞাপন

দুদক টিম দেখতে পায়, গণপূর্ত অধিদপ্তরের অধীনে ঢাকা মেট্রো জোনের আহ্বান করা তিনটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় দরদাতার দাখিল করা দর গণপূর্ত অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক ব্যয় প্রাক্কলনের প্রায় কাছাকাছি। প্রাতিষ্ঠানিক ব্যয় সংক্রান্ত প্রাক্কলন অত্যন্ত গোপনীয় হয়। তারপরও ওই তথ্য দরপত্রদাতাদের প্রকল্পগুলোর দাখিল করা দর অধিদপ্তরের গোপনীয় প্রাতিষ্ঠানিক ব্যয় প্রাক্কলনের কাছাকাছি হওয়ায় এ প্রক্রিয়ায় অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে প্রাথমিকভাবে দুদক টিমের কাছে মনে হয়েছে। প্রকল্পের টেন্ডার সংক্রান্ত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদক পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে আরও জানা যায়, গণপূর্ত অধিদপ্তরের অধীন ঢাকা মেট্রো জোন কর্তৃক আহ্বান করা কয়েকটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম লক্ষ্য করা গেছে। যৌথ উদ্যোগের একাধিক প্রকল্পে অস্বাভাবিকভাবে নির্ভুল ও প্রাক্কলনের সঙ্গে হুবহু মিলে যাওয়া আর্থিক প্রস্তাবনা রয়েছে। যেমন– বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্থানে প্রশাসনিক ও ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় রমনা কমপ্লেক্সে ১০ তলা ফাউন্ডেশনসহ ৬ তলা প্রশাসনিক ভবন প্রকল্প। এ টেন্ডারে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড-সুগার ইনফো বিল্ডার্স লিমিটেডের যৌথ প্রকল্পের আর্থিক প্রস্তাবনা সরকারি প্রাক্কলনের ঠিক ১০ শতাংশ কমে জমা দেওয়া হয়েছে। এ ধরনের নির্ভুলতা সাধারণ প্রক্রিয়ায় সম্পূর্ণ অসম্ভব, যা স্পষ্টভাবে প্রাক্কলন ফাঁসের ইঙ্গিত দেয় বলে অভিযোগ রয়েছে। একই ধরনের তিনটি প্রকল্পের বিষয়ে দুদকে অভিযোগ জমা দেওয়া হয়েছে।

আরএম/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক