• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পিলার থেকে পড়েছে বিয়ারিং প্যাড, মেট্রো ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫, ১৪:০১
অ+
অ-
পিলার থেকে পড়েছে বিয়ারিং প্যাড, মেট্রো ট্রেন চলাচল বন্ধ

মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের কাছের একটি পিলার থেকে আবারও বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নিহত হয়েছেন। এরপর থেকে মেট্রো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্র।

সূত্রটি আরও জানায়, সকালের দিকে যারা এই পথে ট্রেন চালিয়েছেন তারা জানিয়েছেন, এখান দিয়ে যাওয়ার সময় ট্রেন হাল্কা ঝাঁকি দিচ্ছিল। কিন্তু একটি ট্রেনের চালক জানিয়েছেন, ট্রেন অনেকটা ডেবে যাচ্ছিল। মূলত তখনই এ ঘটনা ঘটতে পারে। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পিলার নম্বরটা এখই বলতে পারছি না।

আরও পড়ুন
মেট্রো স্টেশনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ : দগ্ধ ৬ জন জাতীয় বার্নে
আরপিও সংশোধনীর বিরোধিতা করে সিইসিকে চিঠি বিএনপির

বিজ্ঞাপন

পথচারী মারা যাওয়ার ঘটনায় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ারিং পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরআগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো ফার্মগেট স্টেশনের পাশে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে থাকা ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে যাওয়া তখনও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

এমএইচএন/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’