• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বারবার মূর্ছা যাচ্ছিলেন বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৫, ০১:৪৫
অ+
অ-
বারবার মূর্ছা যাচ্ছিলেন বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী
সংগৃহীত ছবি

মেট্রোরেল পিলারের বিয়ারিং প্যাড খসে পড়ে প্রাণ হারান আবুল কালাম। এই আঘাত সইতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছিলেন নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া।

বিজ্ঞাপন

আবুল কালামের স্বজনদের আহাজারিতে ভারী হয়েছে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলের পরিবেশ।

এ সময় এক ছেলেকে কোলে নিয়ে তিনি বারবার বলছিলেন, আজকে (কালামকে) আমি বিদায় দিতে চাইনি। দরজা লাগাতেও যাইনি। আমার বাচ্চাদের কী হবে?

পরে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেলেও সেখানে তাকে অঝরে আমার কলিজা বলে কাঁদতে দেখা যায়।

বিজ্ঞাপন

এদিন বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো লাইন ও পিলার মধ্যবর্তী একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালামের মৃত্যু হয়। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চোকদারের ছেলে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় মনোয়ার ভিলায় ভাড়া থাকতেন তিনি।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্র জানায়, সকালের দিকে যারা এই পথে ট্রেন চালিয়েছেন তারা জানিয়েছেন, এখান দিয়ে যাওয়ার সময় ট্রেন হাল্কা ঝাঁকি দিচ্ছিল। কিন্তু একটি ট্রেনের চালক জানিয়েছেন, ট্রেন অনেকটা ডেবে যাচ্ছিল। মূলত তখনই এই ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন
মেট্রো স্টেশনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ
নিহতের পরিবার পাবে ৫ লাখ, পরিবারে কর্মক্ষম থাকলে দেওয়া হবে চাকরি

বিজ্ঞাপন

পথচারী মারা যাওয়ার ঘটনায় তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় বেয়ারিং প্যাড তার মাথার ওপরে পড়লে তিনি স্পট ডেড হন।

এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো ফার্মগেট স্টেশনের পর ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে থাকা ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সড়ে যায়। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে যাওয়া তখনও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

এমএইচএন/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলমৃত্যুঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু