বিজ্ঞাপন

ডিএমটিসিএল প্রকৌশলীর মন্তব্য

জাপানি ঠিকাদারই দুর্ঘটনার সঠিক কারণ ব্যাখ্যা দিতে পারবে

জাপানি ঠিকাদারই দুর্ঘটনার সঠিক কারণ ব্যাখ্যা দিতে পারবে

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত ও দুজন আহত হওয়ার ঘটনায় সঠিক কারণ জাপানি ঠিকাদারই ব্যাখ্যা দিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক প্রকৌশলী।

রোববার (২৬ অক্টোবর) এমআরটি লাইন-৬ এর সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি নকশাগত ত্রুটি বা ইনস্টলেশনে ভুলের কারণে ঘটতে পারে। তবে ঠিকাদার এখনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

তিনি বলেন, এখনও ‘ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড’ চলমান। এই অংশের ঠিকাদার ও পরামর্শক- দুটোই জাপানি প্রতিষ্ঠান। তাই কীভাবে এই ত্রুটি হলো- তা তারাই ব্যাখ্যা করতে পারবেন। আমরা নিজেরাও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। 

আরিফুর রহমান জানান, গত বছরের অনুরূপ দুর্ঘটনার পর জাপানি বিশেষজ্ঞরা নিয়মিত বিয়ারিং প্যাড পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছিলেন। আমরা তাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত মনিটরিং করেছি, এমনকি ড্রোন ব্যবহার করেও পরিদর্শন করেছি। কোনো অনিয়ম বা সমস্যা ধরা পড়েনি। তাই আজকের দুর্ঘটনাটি সম্পূর্ণ অপ্রত্যাশিত।

চলছে মেট্রোরেল, বহন করা যাবে না মাংস

তিনি বলেন, গবেষণায় দেখা গেছে- বিশ্বের বিভিন্ন দেশে বিয়ারিং প্যাড ব্যর্থতার ঘটনা ঘটেছে। তবুও এমন দুর্ঘটনা গ্রহণযোগ্য নয়। বহুদিন ধরে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে জাপানি প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানানো হলেও তারা জানিয়েছে- সবকিছু স্বাভাবিক রয়েছে।

/এমএইচএন/এমএসএ