• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

যাত্রা শুরু করলো বিএসসির ‘বাংলার প্রগতি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৫, ১৫:১১
অ+
অ-
যাত্রা শুরু করলো বিএসসির ‘বাংলার প্রগতি’

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হওয়া বাল্ক জাহাজ ‘বাংলার প্রগতি’ বাণিজ্যিকভাবে যাত্রা ‍শুরু করেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বার্থ থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে জাহাজটি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমোডর মাহমুদুল মালেক জানান, ‘বৃহস্পতিবার চীনের ইয়ার্ড থেকে জাহাজটি বুঝে নিয়েছি আমরা। বুঝে নেওয়ার পরপরই নতুন এই জাহাজ বিদেশি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে। ভাড়া বাবদ প্রতিদিন ২০ হাজার মার্কিন ডলার পাবে বিএসসি। ‘বাংলার প্রগতি’ জাহাজটি চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বার্থ থেকে যাত্রা করেছে।’

বিএসসি জানিয়েছে, ১৯৯ মিটার লম্বা, ৩৩ মিটার প্রস্থ, ১৮ মিটার গভীরতার ‘বাংলার প্রগতি’ জাহাজটি ৬৫ হাজার টন পণ্য পরিবহনে সক্ষম। জাহাজটির প্রধান ইঞ্জিন জার্মান লাইসেন্সের অধীনে নির্মিত, চীন সংযোজিত। পাম্প স্পেনের এবং কম্প্রেসার নরওয়ের। এরই মধ্যে জাহাজটির ট্রায়াল রান হয়েছে চীনে। জাহাজটির নির্মাণকালীন নাম ছিল ‌‘এসসিএল জেমিনি’। আগে মার্শাল আইল্যান্ডের পতাকা বহন করলেও এটি বাংলাদেশি পতাকা বহন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞাপন

আরএমএন/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী