• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে বর্জ্য থেকে উৎপন্ন হবে পরিবেশবান্ধব ডিজেল-বিমানের জ্বালানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৫, ০০:০৭
অ+
অ-
চট্টগ্রামে বর্জ্য থেকে উৎপন্ন হবে পরিবেশবান্ধব ডিজেল-বিমানের জ্বালানি

চট্টগ্রামে বর্জ্য থেকে পরিবেশবান্ধব (গ্রিন) ডিজেল এবং বিমানের জ্বালানি উৎপাদন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ব্রিনগিয়া এনার্জি গ্লোবাল এলএলসি (বিইজি) এবং কানাডাভিত্তিক কোম্পানি ডিরাপটেড হাইড্রোজেন টেকনোলোজি (ডিএইচটি)৷ বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সঙ্গে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানি দু’টি।

বিজ্ঞাপন

চুক্তির শর্ত অনুসারে, চসিকের সরবরাহ করা ৩ হাজার টন বর্জ্য থেকে বছরে ৪৫ মিলিয়ন গ্যালন পরিবেশবান্ধব ডিজেল ও বিমানের জ্বালানি উৎপাদন করবে এ দুই কোম্পানি।

বুধবার (২৯ অক্টোবর) চসিক কার্যালয়ে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করা হয়। চসিকের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিইজি ও ডিএইচটির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠান দু’টির প্রেসিডেন্ট জিয়াউর আর চৌধুরী।

চুক্তি স্বাক্ষরের পর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চসিক বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই ও লাভজনক করতে এই প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি বাস্তবায়িত হলে বর্জ্য হবে সম্পদে রূপান্তরিত—এবং দেশের জ্বালানি খাতে যুক্ত হবে এক নতুন দিগন্ত।”

বিজ্ঞাপন

জিয়াউর আর চৌধুরী বলেন, “এ ধরনের প্রকল্প এশিয়ায় এটাই প্রথম। আমরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে খুব দ্রুতই এর কাজ শুরু করব। চট্টগ্রাম হতে পারে দক্ষিণ এশিয়ায় গ্রীন এনার্জির মডেল সিটি।”

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের সচিব আশরাফুল আমিন, বিইজি ও ডিএইচটির কান্ট্রি কোঅর্ডিনেটর এডভোকেট অ্যাডভোকেট আরিফ মঈন উদ্দীন রেজা ও চসিক নির্বাহী প্রকৌশলী জনাব আশিকুল ইসলাম।

এমআর/এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রীস্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার