• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৫, ২২:৫৩
অ+
অ-
জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা

বিশিষ্ট ইসলামি স্কলার ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।’

আরও পড়ুন
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে ইসি : পররাষ্ট্র উপদেষ্টা
ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসে নিন্দা ঢাকার
ত্রিপুরায় ৩ বাংলাদেশি হত্যার তদন্তের দাবি, জবাব দেয়নি ভারত

বিজ্ঞাপন

বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন বলে জানা যায়। বাংলাদেশে দুইদিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার।

এ দিকে, তার আসন্ন সফর প্রসঙ্গে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। সূত্র: বাসস।

এনআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ভারতবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী