• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কারওয়ান বাজারে ২৮৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ নভেম্বর ২০২৫, ১৬:২৩
অ+
অ-
কারওয়ান বাজারে ২৮৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি

নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ ও দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে কারওয়ান বাজার মিডিয়া গলিতে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পলিথিন উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে র‌্যাব ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। 

বিজ্ঞাপন

সম্প্রতি র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করে আসছে। প্রাপ্ত সংবাদ যাচাইয়ের লক্ষ্যে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আজ দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত র‌্যাব-২ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন
পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

অভিযান পরিচালনাকালে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান মোবাইল কোর্টের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে অর্থদণ্ড প্রদান করেন। 

বিজ্ঞাপন

একই সঙ্গে জনস্বার্থে ভবিষ্যতে পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত না করার জন্য মৌখিকভাবে নির্দেশনা প্রদান করা হয়। ভবিষ্যতেও র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জেইউ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভ্রাম্যমাণ আদালতপলিথিন ব্যাগর‌্যাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা