• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে বাসা মালিকদের ডিএনসিসির চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৫, ১৫:০৮
অ+
অ-
মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে বাসা মালিকদের ডিএনসিসির চিঠি

মশার প্রজনন নিয়ন্ত্রণে উৎপত্তিস্থল ধ্বংস করতে বাসা মালিকদের চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আবাসিক ভবনে মশার লার্ভা পাওয়া গেলে প্রাথমিকভাবে সতর্কতা নোটিশ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম স্বাক্ষরিত ডিএনসিসির পক্ষ থেকে বাসা মালিকদের রোববার (৯ নভেম্বর) থেকে চিঠি দেওয়া শুরু হয়েছে। চিঠিতে লেখা আছে, বর্ষা ও শুষ্ক মৌসুমে মশার প্রজনন বৃদ্ধি পায় বিধায় মশার প্রজনন, বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

কিন্তু ব্যক্তি মালিকানাধীন, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীন স্থাপনার মধ্যে বা আশেপাশে পড়ে থাকা অব্যবহৃত পাত্র, প্লাস্টিকের ড্রাম, বালতি, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, চৌবাচ্চা, কমোড, ডাবের খোসা, নারিকেলের মালা, ওয়াসার পানির মিটার, ছাদ বাগান, লিফটের গর্ত, বেজমেন্ট ইত্যাদিতে জমে থাকা পানি এবং অধীছ জলাশয়ের কচুরিপানা, জলজ আগাছা, ময়লা আবর্জনাযুক্ত বন্ধ পানি মশার প্রজননের সূতিকাগার হিসেবে কাজ করছে। 

বিজ্ঞাপন

এই সমস্যা এককভাবে সিটি কর্পোরেশনের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সবার সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশকমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। এটা জনস্বার্থের জন্য অতীব জরুরি।

এই অবস্থায় মশার প্রজনন রোধে আপনার নিয়ন্ত্রণাধীন বাসাবাড়ি, প্রতিষ্ঠানের অধীন স্থাপনা ও জলাশয়ের মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় জনস্বার্থে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৫ম তফসিলের ২৭,৩০,৩১,৩৪ ধারা অনুযায়ী মামলা, অর্থদণ্ডের ব্যবস্থা নেওয়া হবে।

এএসএস/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএনসিসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করবে ডিএনসিসি

মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে বিশেষ অভিযান শুরু করবে ডিএনসিসি

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে প্রশাসকের বক্তব্য

ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে প্রশাসকের বক্তব্য