• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকায় আরও ৪ স্থানে বিস্ফোরণ, এনসিপি কার্যালয়ের সামনে অবিস্ফোরিত ককটেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৫, ০০:০০
অ+
অ-
ঢাকায় আরও ৪ স্থানে বিস্ফোরণ, এনসিপি কার্যালয়ের সামনে অবিস্ফোরিত ককটেল
সংগৃহীত

রাজধানী ঢাকার আরও চারটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনের রাস্তা থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, বাংলাদেশ বেতার গেটের সামনে, খিলগাঁও ফ্লাইওভার এলাকায়, মিরপুরের শাহ আলী মার্কেটের সড়কের পাশে এবং মৌচাক ক্রসিংয়ে একাধিক ককটেল বিস্ফোরণ হয়।

ডিএমপির রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. আমজাদ বলেন, রাতে এনসিপির কার্যালয়ের সামনের সড়কে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এর থেকে বেশি তথ্য আমার কাছে নেই।

বিজ্ঞাপন

আরও পড়ুন
ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে সতর্ক করল ডিএমপি
৩ বছর ৪৫০ ও ৬০০ টাকা করে বৃত্তি পাবে ইবতেদায়ি শিক্ষার্থীরা

অন্যদিকে ডিএমপির শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বলেন, আগারগাঁও এলাকার বাংলাদেশ বেতার গেটের সামনে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করেছে।

এদিকে দুষ্কৃতিকারীরা সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে একটি ককটেল নিক্ষেপ করে। এছাড়া, খিলগাঁও ফ্লাইওভারে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আরও একটি ককটেল নিক্ষেপ করা হয়।

বিজ্ঞাপন

অপরদিকে মিরপুরের শাহ আলী মার্কেটের সড়কের পাশে দুষ্কৃতিকারীরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিজাতীয় নাগরিক পার্টিবিস্ফোরণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’