• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

এফএম রেডিও নীতিমালা লঙ্ঘন করছে কি না দেখতে রেগুলেটরি কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৫, ১৩:৪৮
অ+
অ-
এফএম রেডিও নীতিমালা লঙ্ঘন করছে কি না দেখতে রেগুলেটরি কমিটি গঠন

বেসরকারি মালিকানাধীন বেতারকেন্দ্র (এফএম রেডিও) স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘিত হচ্ছে কি না সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ‘জাতীয় রেগুলেটরি কমিটি’ গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

বিজ্ঞাপন

বেসরকারি মালিকানায় এফএম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০২২ অনুযায়ী এ কমিটি গঠন করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

৬ সদস্যের এ কমিটিরি সভাপতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সম্প্রচার) কমিটির সদস্য সচিব। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি মালিকানায় এফএম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা-২০২২ এর অনুচ্ছেদ ১৮(৫), (৬) ও (৭) অনুসারে ‘জাতীয় রেগুলেটরি কমিটি’ গঠন করা হলো। এই কমিটি অনতিবিলম্বে কার্যকর হবে এবং ন্যস্ত দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

কমিটির কার্যপরিধিতে বলা হয়— বেসরকারি মালিকানাধীন বেতার চ্যানেল স্থাপনের লক্ষ্যে ‘কারিগরি উপ-কমিটি’ থেকে সুপারিশকৃত প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করে সরকারের অনুমোদনের জন্য পেশ করা; সম্প্রচার সংক্রান্ত আইন-কানুন ও বিধি-বিধান পর্যালোচনা করা এবং বেসরকারি মালিকানাধীন বেতারকেন্দ্র পরিচালনায় সময়োপযোগী সংশোধনী সম্পর্কে পরামর্শ দেওয়া। 

আরও পড়ুন
ঢাকায় আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার
সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে বাংলাদেশ
উত্তরাঞ্চলের পর ঢাকায় শীতের প্রবেশ

এতে আরও বলা হয়, কারিগরি উপ-কমিটি এবং মনিটরিং কমিটির রিপোর্ট পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, বেসরকারি মালিকানাধীন বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘিত হচ্ছে কি না সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

বিজ্ঞাপন

বেসরকারি মালিকানাধীন এফএম বেতার কেন্দ্র স্থাপন ও পরিচালনা সংক্রান্ত এর আগের জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলেও জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এসএইচআর/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তথ্য মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে

তথ্য প্রতিমন্ত্রীমাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে

গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করবে সরকার

তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করবে সরকার