• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

রোহিঙ্গাদের জন‌্য তহবিল সংগ্রহে কানাডার সহায়তা চান পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৫, ২০:২০
অ+
অ-
রোহিঙ্গাদের জন‌্য তহবিল সংগ্রহে কানাডার সহায়তা চান পররাষ্ট্র উপদেষ্টা

রো‌হিঙ্গা সংকটের জন্য বিশ্বব্যাপী দৃষ্টি ও অর্থায়ন হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তি‌নি এ সংকট সমাধ‌া‌নে আন্তর্জাতিক তহবিল সংগ্রহে কানাডার সহায়তা চে‌য়ে‌ছেন।

বিজ্ঞাপন

ঢাকা সফররত কানাডার পার্লামেন্টের দুই জ্যেষ্ঠ সংসদ সদস্য এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) নির্বাহী বুধবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাক্ষাতে এলে তিনি এ উ‌দ্বেগ প্রকাশ ক‌রেন। 

এ সময় রোহিঙ্গা ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে রোহিঙ্গা সংকট বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন থেকে প্রতিনিধি দলের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন
বছরের কম সময়ে ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গার অনুপ্রবেশ
রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও
দ‌ক্ষিণ কোরিয়ার ২০ হাজার মেট্রিক টন চালের অনুদান গ্রহণ করল বাংলাদেশ

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত মানবিক সহায়তা এবং দীর্ঘমেয়াদি সমর্থনের জন্য কানাডাকে ধন্যবাদ জানান। 

তৌহিদ হোসেন ব‌লেন, ক্যাম্পে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান মানবপাচার, মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানসহ ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে; যা ক্যাম্প এবং স্থানীয় সম্প্রদায়কে প্রভাবিত করছে।

প্রতিনিধি দল জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তা ও উদারতার ভূয়সী প্রশংসা করেন। প্রতি‌নি‌ধিদল মানবিক সহায়তা এবং টেকসই সমাধানের জন্য কানাডার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

কানাডার পক্ষ থেকে রোহিঙ্গা শিশুদের শিক্ষা, বিশেষ করে তরুণদের জন্য উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়ে বলা হয়, শিক্ষা, দক্ষতা বাড়ানো, পাচারের ঝুঁকি কমানো, ইতিবাচক সামাজিক আচরণ প্রচার এবং শেষ পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়ায় অবদান রাখতে পারে।

উভয় পক্ষ বাংলাদেশ ও কানাডার মধ্যে দৃঢ়, বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্বকে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এনআই/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়কানাডারোহিঙ্গা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ