• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে আওয়ামী বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ নেতা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ০২:৩৯
অ+
অ-
চট্টগ্রামে আওয়ামী বিরোধী যুবদলের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ নেতা!

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগবিরোধী যুবদলের মশাল মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচনা চলছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাসস্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এ মিছিলের কয়েকটি ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সেখানে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন অংশ নেওয়ার বিষয়টি জানাজানি হয়।

স্থানীয়ররা জানায়, মিছিলে নেতৃত্ব দেন পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাকিম। অভিযোগ রয়েছে, মিছিলে লোক বাড়াতে তিনি স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে অংশ নিতে বলেন। মিছিলে যুবলীগের এরশাদ এবং ছাত্রলীগের নাজিব, সায়মন ও দেলোয়ার নামে কয়েকজন অংশ নেন। বিষয়টি জানাজানি হলে যুবদলের ভেতরে ক্ষোভ দেখা দেয়।

এদিকে, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ১১ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানায়—কেন্দ্রের অনুমতি ছাড়া কোনো স্থানীয় ইউনিট স্বাধীনভাবে কর্মসূচি নিতে পারবে না। নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিটি যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষর করেন এবং তা সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে জারি হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে স্থানীয়ভাবে এই কর্মসূচি নেওয়া শৃঙ্খলাভঙ্গের শামিল। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

অভিযোগের বিষয়ে নুরুল হাকিম বলেন, আমরা আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিছিল করেছি। যারা অংশ নিয়েছেন, তারা আওয়ামী লীগের দমননীতির বিরুদ্ধে ছিলেন, দলীয় পরিচয়ে নয়।

বিজ্ঞাপন

এমআর/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগছাত্রলীগযুবলীগযুবদলবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ